1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে ফিল্মি স্টাইলে মাদ্রারাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীতে ফিল্মি কায়দায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে, এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, দুপুর পৌনে ১টার দিকে।
সিলেট শহরের পশ্চিম লালদীঘির পাড়, নবাব রোডের মুখে। শেখ লাবীব বিন ফাহিম (৯), হিফজ বিভাগের ছাত্র, মদিনা মার্কেট এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

লাবীবকে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে যাচ্ছিলেন প্রাইভেটকার চালক মো. দেলোয়ার হোসেন।
নবাব রোডের মুখে পৌঁছালে ৬ থেকে ৭ জন যুবক গাড়ি থামাতে সিগন্যাল দেয়।

গাড়ি থামানোর পর তারা লাবীবকে নামাতে বলে এবং চালককে মারধর শুরু করে।
একপর্যায়ে গলায় রামদা ধরে ভয়ভীতি দেখানো হয় এবং গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয়।

তারা দরজা খুলে লাবীবকে সামনের সিট থেকে তুলে নেওয়ার চেষ্টা করে।
– চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা রিকশায় করে পালিয়ে যায়।

ঘটনাটির ভিডিও ফুটেজও প্রকাশ পেয়েছে, যা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

এই ঘটনা সিলেটবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট