1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার হলো নগরী: পরিচ্ছন্নতা কার্যক্রম সরজমিনে তদারকি করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে আরও ১ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৮ ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় সিলেট বিভাগে হাম-রুবেলার প্রকোপ: লাবিবা নামের শিশুর মৃত্যু, সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট: মাঝারি গরুর চাহিদা তুঙ্গে, এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

ভূমিকম্পের কারণে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের গ্যাস কূপে খনন কাজ বন্ধ

সোনালী নিউজ ডেস্ক 🖊
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

দু দিনে তিন বার ভূমিকম্পের ফলে সিলেটসহ দেরে বিভিন্ন অঞ্চলে গ্যাস কূপ খনন কাজ ৪৮ ঘন্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) জানায়, ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভুস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

ফলে সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের কোন জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে সেই ড্রিলিং কাজও ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেয়া হয়।

একই সঙ্গে নরসিংদী জেলায় সব প্রকার ড্রিলিং কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় আরও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

এছাড়া সন্ধ্যা ৬টার দিকে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা।

এদিকে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। সাধারণত ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আফটারশকের সম্ভাবনা থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট