1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত দেড়টার দিকে সিলেট নগরের তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন ইমন দাস ও দীপ্ত দাস।

সিলেট নগরের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে।
নিহতরা হলেন ইমন দাস (২০–২২ বছর) মির্জাজাঙাল এলাকার বাসিন্দা, মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। দীপ্ত দাস (১৮–২০ বছর) জিন্দাবাজারের বাসিন্দা, ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি ইমনের মামাতো ভাই।
ঘটনার পর: ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি; পুলিশ তদন্ত করছে।

এই দুর্ঘটনায় নিহত দুই তরুণ ছিলেন মামাতো ও ফুফাতো ভাই, যা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।
সিলেট নগরে মোটরসাইকেল দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে রাতের বেলা দ্রুতগতির যানবাহন ও পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাব এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট