1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বিপিএলের প্রথম শিরোপা জয়ে চট্টগ্রামের প্রয়োজন ১৭৫

স্পোর্টস ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএলে শিরোপা জয়ের সুযোগ পেল চট্টগ্রামের দলটি। অতীতে দুইবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ পায়নি চট্টগ্রাম। এবার ফের ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী।

ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ।

এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম সেঞ্চুরি করেছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ওপেনার তানজিদ হাসান তামিম রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০০ রানের ইনিংস খেলেন।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেনে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ ভলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তারা।

৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম।

২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। পরের৩১ বলে পঞ্চশ পূর্ণ করেন তানজিদ। বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট