1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী কামরুল

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি :🖊
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) উপজেলা সমন্বয়ে গঠিত জাতীয় সংসদের ২২৪ নং নির্বাচনী আসনে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।

তিনি বলেছেন,দেশের অন্যতম বৃহত্তম ও দুর্গম এলাকা হওয়া স্বত্তেও সুনামগঞ্জ ১ নির্বাচনী আসনটি পর্যটন স্পট ও খনিজ সম্পদে সমৃদ্ধ। বালু,কয়লা ও চুনাপাথরের আমদানীর দিক থেকে এই এলাকা বাংলাদেশের শীর্ষে। এছাড়া টাংগুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারেকের টিলা ও শিমুল বাগানের মতো পর্যটন কেন্দ্রগুলো আমাদের গর্ব। এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমরা এলাকাকে উন্নত করতে চাই। বিগত দিনে উন্নয়নের নামে ফাকা বুলি আওড়ালেও বিএনপির সাবেক এমপি জননেতা নজির হোসেনের পর এই আসনে কেউই সুসম উন্নয়ন করেননি। কর্মী হিসেবে নেতা নজির হোসেনের সকল অসমাপ্ত কাজ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে চাই। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ পৌর শহরের এমব্রোশিয়া রেষ্টুরেন্টে  স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঘণ্টাব্যাপী চলা এই মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ,সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এ টি এম হেলাল, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ ও বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জলসহ জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনের ভৌগোলিক দূরত্ব ও গুরুত্ব তুলে ধরে কামরুল বলেন,আমি অষ্টম শ্রেণিতে পড়াকালীন ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেছি। সাবেক এমপি নজির হোসেনের মত প্রতিভাবান রাজনৈতিক নেতার হাত ধরে কর্মী হিসেবে সারা নির্বাচনী এলাকা ঘুরে বেড়িয়েছি। সফলভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। দেখেছি নির্বাচনী এলাকার জনগন নেতাদের কাছে টাকাপয়সা চায়না। সবাই চায় নিজ নিজ এলাকার সুসম উন্নয়ন।

রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। আমি জানি তাহিরপুর থেকে ধর্মপাশা বা মধ্যনগর যাওয়ার কষ্ট কতটা। এই কষ্ট দূর করতেই আমি কাজ করতে চাই।
মনোনয়ন পরবর্তী দূরত্ব,দলীয় ঐক্য ও ভেদাভেদ নিরসনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, “দলের চূড়ান্ত সিদ্ধান্তের পর এখন আমাদের মধ্যে আর কোনো প্রতিদ্ব›িদ্বতা নেই। জেলা ও উপজেলার সিনিয়র-জুনিয়র সব নেতার সাথে আমার কথা হয়েছে। আনিসুল ভাই, আফিন্দি ভাই, সালমা ভাবি ও মাহবুবসহ সবাই দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ, আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। আমি সকলকে সমানভাবে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।

হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ
তারিখ : ২৪/১/২০২৬ইং
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট