1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সেনারগাওয়ে ওয়াজ ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

সেনারগাও, বিশ্বনাথ: আল-ফালাহ ইসলামী যুব সংঘ, সেনারগাও-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ওয়াজ ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট আলেমগণ ইসলামের আলোকে জীবন গঠনের গুরুত্ব, তরুণ সমাজকে সৎপথে পরিচালিত করার প্রয়োজনীয়তা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। নাশিদ পরিবেশনায় সৃষ্টি হয় আধ্যাত্মিক আবহ, যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে।
আয়োজকরা জানান, এ ধরনের মাহফিল সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল-ফালাহ ইসলামি যুব সংঘ সেনারগাও এর উদ্যোগে ওয়াজ ও নাশিদ মাহফিল।লাইভ স্পনসর, জনাব রুহেল মিয়া,সেনারগাও এর কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, এবং লিলু মিয়া যুক্তরাজ্য প্রবাসী,ও স্থানীয় এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লি
উপস্তিত যুব সমাজ ও স্থানীয় মুরুব্বীগণ ।

এলাকাবাসী মনে করেন উক্ত ওয়াজ মাহফিল প্রতি বছরে চলমান থাকলে সেনারগাওয়ের যুব সমাজ এ ভাবেই একত্রিত হবেন এবং সেনারগাওয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট