1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামবাসী কর্তৃক স্থানীয় একটি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জজকোর্টের এপিপি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান।

এসময়  অন্যান্যর মধ্যে হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুসলিম খান,শ্রীপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আপ্তাব উদ্দিন আহমদ,আব্দুল কদ্দুছ,হবতপুর গ্রামের ইউপি সদস্য সেলিম আহমদ,শিক্ষক নেতা আতাউর রহমান,ভীমখালি ইউপি বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোমেল হায়দার,বিশিষ্ট ক্রীড়াবিদ নুরুজ্জামান জুয়েল,মইনুল ইসলাম মাসুক,মোঃ আশরাফ উদ্দিন,শামসুল হক,মইন উদ্দিন,জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফয়েজ আহমদ, রুয়েল মিয়া, ক্রীড়া সংগঠক মোঃ নূর উদ্দিন,সুনাফর মিয়া,জামাল উদ্দিন,সহীদ মিয়া,মুক্তার আলী,আব্দুল ওয়াহাব,আব্দুল কুদ্দুস,তাজ উদ্দিন ও রেনিক মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রতিযোগীতার সার্বিক দায়িত্বে ছিলেন শাহীন আহমেদ,আলীম উদ্দীন,আফতাব উদ্দীন ও নজরুল  হকসহ স্থানীয় হবতপুর গ্রামের ক্রীড়ামোদী ছাত্র যুবক এবং গণ্যমান্য সচেতন নাগরিকবৃন্দ ।
সভায় বক্তারা বলেন,তরুন ও যুবসমাজকে সকল প্রকার অপরাধমুক্ত রাখার লক্ষ্যে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভলিবল খেলার আয়োজন করেছি। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে উৎসাহিত ও অনুপ্রাণীত করাই আমাদের লক্ষ্য। তৃনমূল পর্যায়ে এ ধরনের মহতি উদ্যোগে আমাদের যুবসমাজ যাতে আরো অগ্রগামী হয় সেজন্য এসকল টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা সমাজে উদাহরন সৃষ্টি করতে চাই।
টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহন করে। দলগুলো হচ্ছে মুক্তাখাই ভলিবল টীম, চানপুর,গৌরারং,টুকেরগাঁও,শুকদেবপুর,আমড়িয়া,বালিজুরী,শ্রীপুর,হবতপুর ও সুনামগঞ্জ ভলিবল টীম ইত্যাদি। এর মধ্যে ফাইনালে অংশগ্রহন করে হবতপুর ও গৌরারং ভলিবল দল। সর্বশেষে স্বাগতিক হবতপুর গ্রাম ভলিবল ক্লাব জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।

হোসাইন মাহমুদ শাহীন সুনামগঞ্জ
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট