1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের  দায়িত্বে সুনামগঞ্জের রেদোয়ান

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শহীদ ও আহত সেল পুনর্গঠন করা হয়েছে। সারাদেশের ২২ জন ছাত্র প্রতিনিধি জুলাইযোদ্ধাকে সম্পৃক্ত করে এ কমিটি পুনর্গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটিতে তামীম খানকে সম্পাদক ও মুরসালীন হাওলাদারকে সহ-সম্পাদক করা হয়েছে। 

পুনর্গঠিত সিলেট বিভাগীয় কমিটিতে মোঃ বদরুল ইসলাম সমন্বয়ক ও সুনামগঞ্জের জুলাইযোদ্ধা রেদোয়ান আহমদ সহ সমন্বয়ক মনোনিত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) এ কমিটির অনুমোদন প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ,মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম।
এদিকে সিলেট বিভাগীয় কমিটিতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ছাত্রনেতা ও জুলাইযোদ্ধা রেদোয়ান আহমদকে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জের জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী, জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক,জুলাইযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন,জুলাইযোদ্ধা রিপন মিয়া,জুলাইযোদ্ধা মোবারক হোসেন, জুলাইযোদ্ধা রাহাত আলী,জুলাইযোদ্ধা তরিকুল ইসলাম,জুলাইযোদ্ধা শামছুল আলম,জুলাইযোদ্ধা মোঃ আজিজুল হক,জুলাইযোদ্ধা জাকারিয়া হোসেন ও জুলাইযোদ্ধা সোহেল মিয়াসহ জেলার ১২ উপজেলার সকল জুলাই বিপ্লবীরা।

হোসাইন মাহমুদ শাহীন সুনামগঞ্জ
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট