
আজ বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০ এবং এর কেন্দ্র ছিল গোয়াইনঘাট এলাকায়।
ভূমিকম্পে মাত্রা ও স্থায়ীত্ব কম হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। তবে এবারের উৎপত্তিস্থল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিজহ্নিত ডাউকি ফল্ট এলাকায়।
এরআগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।