1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সিলেটে নোটিশ নিয়ে মার্কেটে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবস্থিত ওভারসীজ সেন্টার-এ নোটিশ টানিয়ে ভবন ভাঙার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। সোমবার দুপুরে জেলা প্রশাসনের একটি টিম মার্কেট পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট ভবনের বিভিন্ন স্থানে উচ্ছেদ সংক্রান্ত নোটিশ সেঁটে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণসংক্রান্ত কাগজপত্র ও নিরাপত্তা মানদণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল। পরিদর্শনে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ভবনটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণ না করলে প্রশাসন ভাঙার কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে নোটিশ জারির খবরে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট