1. : lf_JEURhgDmxOdf :
  2. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  3. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সিলেটে হঠাৎ ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণের মনে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

সিলেটে হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ নিয়ে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকরা কথা বলছেন। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে।

কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতা: আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী অনেক ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা মাদক কেনার টাকার জন্য এসব অপরাধে জড়ায়। আগেও র‍্যাব অভিযানে একাধিক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছিল এবং তারা মূলত মাদকের টাকা জোগাড়ের জন্য এই কাজ করতো।

রমজান বা উৎসবের সময় বাজারে খরচ বাড়ে। অনেক বেকার বা অপরাধচক্রের সদস্য দ্রুত টাকা পাওয়ার জন্য ছিনতাইয়ের দিকে ঝুঁকে পড়ে।

সংগঠিত ছিনতাই চক্র সক্রিয় হওয়া
কিছু এলাকায় (যেমন: জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, দক্ষিণ সুরমা) মোটরসাইকেল বা দলবদ্ধভাবে ছিনতাইয়ের ঘটনা বেশি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

পুলিশের পর্যাপ্ত টহলের অভাবে ছিনতাইকারীরা সুযোগ কাজে লাগায়, যেসব এলাকায় রাতের দিকে এমন কি দিনের বেলায় ও পুলিশ টহল কম থাকে বা রাস্তা নির্জন—সেসব জায়গায় অপরাধীরা ছিনতাই করার স্পর্ট বেঁচে নেয়।

সাম্প্রতিক কয়েকটি ঘটনা সিলেটে আতঙ্ক বাড়িয়েছে
অল্প সময়ের মধ্যে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায় বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট