1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে যান চলাচল ও পেট্রোল পাম্পে ৩ নির্দেশনা দিলো মহানগর পুলিশ

স্টাফ রিপোর্টার:🖊
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর নিরাপত্তা ও জনভোগান্তি কমাতে ট্রাক চলাচল, মোটরসাইকেলের টিনটেড ভাইসর ব্যবহার এবং পেট্রোল পাম্পে আচরণ সংক্রান্ত এই যে সব নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

পুলিশের দেওয়া নির্দেশনাগুলো হলো প্রথমত, নগরীর ভেতরে নির্দিষ্ট সময় ছাড়া ট্রাক চলাচল সীমিত রাখতে হবে। এতে করে যানজট কমবে এবং সড়কে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
দ্বিতীয়ত, মোটরসাইকেল চালকদের টিনটেড বা কালো ভাইসর ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এতে চালকের পরিচয় শনাক্ত করা কঠিন হয় এবং অপরাধ সংঘটনের ঝুঁকি বাড়ে।

তৃতীয়ত, পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় কোনো ধরনের উগ্র আচরণ করা যাবে না। পাশাপাশি ধারালো অস্ত্র বা সন্দেহজনক কিছু নিয়ে পাম্প এলাকায় প্রবেশ না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
মহানগর পুলিশ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট