
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রতি বছরের মতো এবারও এই জামাতে অংশ নিতে সিলেট নগরী ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লি সমবেত হবেন।
প্রধান এই ঈদ জামাতে সিলেটের দুই মন্ত্রী-খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মুসল্লির ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। আর বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব হজরত মাওলানা মুশতাক আহমেদ খান।
ঐতিহ্যবাহী এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের আগেভাগেই উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।