1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সিলেটে আরও ১ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৮

স্টাফ রিপোর্টার:🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

সিলেট বিভাগে দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে

এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও এর তীব্র উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। ​আজ শুক্রবার (২৯ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

​বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু আরিম সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা ছিল। চিকিৎসকদের তথ্যমতে, এখন পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন সরাসরি ল্যাব-নিশ্চিত হাম রোগী ছিলেন এবং বাকিরা হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছেন।

​স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত না হলেও হামের সন্দেহভাজন লক্ষণ নিয়ে আরও ১৮ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

​চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত পুরো সিলেট বিভাগে ল্যাবরেটরিতে পরীক্ষা করে মোট ১৬৫ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্যে জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো:
​সুনামগঞ্জ: ৮৬ জন (সর্বোচ্চ) ​সিলেট: ৪২ জন
​হবিগঞ্জ: ২১ জন ​মৌলভীবাজার: ১৬ জন
​চিকিৎসকেরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ।

হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার এবং লক্ষণ দেখা আসামাত্রই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট