1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস মোছা. আলেয়া আক্তার সুমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৩শ প্রবাসীর বাসা বে’দ’খ’ল পুলিশ কমিশনার ও ডিসিকে যে নির্দেশ দিলেন বানিজ্য মন্ত্রী সিলেটে যান চলাচল ও পেট্রোল পাম্পে ৩ নির্দেশনা দিলো মহানগর পুলিশ ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী: আলু, পেঁয়াজ ও তেলের দাম যাচাই সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন সদস্য কে নিয়ে পুলিশের প্রেসব্রিফিং অস্থিরতা নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার কথা ভাবছে জি৭ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট

মোছা. আলেয়া আক্তার সুমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

শাহ আলম চৌধুরী 🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর কনিষ্ঠ মেয়ে মোছা. আলেয়া আক্তার সুমি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আলেয়া আক্তার সুমি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মাঝে আসে খুশি ও আনন্দ ভাগাভাগি করার সুযোগ হিসেবে।
ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সবাই যেন পরস্পরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার , লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান মোছা. আলেয়া আক্তার সুমি আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে নারী শিক্ষা, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত একজন প্রার্থী হিসেবে আলেয়া আক্তার সুমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।

সম্ভাব্য প্রার্থী মোছা. আলেয়া আক্তার সুমি জানান, “আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় সমর্থন ও জনসমর্থনের ভিত্তিতে শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে বিজয়ের হাসি।

জগন্নাথপুর প্রতিনিধির :🖊

শাহ আলম চৌধুরী ————–

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট