1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জ্বালানি তেলে রেশনিং প্রত্যাহার, কাল থেকে স্বাভাবিক বিক্রি সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস মোছা. আলেয়া আক্তার সুমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৩শ প্রবাসীর বাসা বে’দ’খ’ল পুলিশ কমিশনার ও ডিসিকে যে নির্দেশ দিলেন বানিজ্য মন্ত্রী সিলেটে যান চলাচল ও পেট্রোল পাম্পে ৩ নির্দেশনা দিলো মহানগর পুলিশ ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী: আলু, পেঁয়াজ ও তেলের দাম যাচাই সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন সদস্য কে নিয়ে পুলিশের প্রেসব্রিফিং

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রতি বছরের মতো এবারও এই জামাতে অংশ নিতে সিলেট নগরী ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লি সমবেত হবেন।

প্রধান এই ঈদ জামাতে সিলেটের দুই মন্ত্রী-খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মুসল্লির ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। আর বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব হজরত মাওলানা মুশতাক আহমেদ খান।

ঐতিহ্যবাহী এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের আগেভাগেই উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট