1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

তাসনিম জারাকে আইনি নোটিশ, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

বিনোধন ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

 

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন যিনি এই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।’

‘তিনি (ডাক্তার তাসনিম জারা) এমন একজন যিনি আন্তর্জাতিক সুযোগ প্রত্যাখ্যান করে এই দেশের জন্য কাজ করতে এসেছেন। পাশাপাশি সচেতন এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করার জন্য এসেছেন। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?’

ফারিয়ার ভাষ্যে, ‘আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যে ক’জন ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের মুখ বন্ধ করার চেষ্টা বন্ধ করুন। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট