1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোছা. আলেয়া আক্তার সুমি

শাহ আলম চৌধুরী 🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

নোয়াগাঁও ইউনিয়ন এর অন্তর্গত গ্রাম নোয়াগাঁও ইউনিয়ন লক্ষ্মীপুর থানা দোয়ারা জেলা সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ইউনিয়নের কৃতি সন্তান মোছা. আলেয়া আক্তার সুমি আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে নারী শিক্ষা, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত একজন প্রার্থী হিসেবে আলেয়া আক্তার সুমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।

সম্ভাব্য প্রার্থী মোছা. আলেয়া আক্তার সুমি জানান, “আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় সমর্থন ও জনসমর্থনের ভিত্তিতে শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে বিজয়ের হাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট